সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

৫ আগস্ট পরবর্তী পুলিশ হত্যা ও থানা লুটের বিচার দাবি ফজলুর রহমানের

৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেছেন, ৫ আগস্ট-পরবর্তী ঘটনাগুলো কোনোভাবেই আইনি ইনডেমনিটি (দায়মুক্তি) পাওয়ার কথা নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, পুলিশের বিষয়ে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি ৫ আগস্ট পর্যন্ত এক রকম। কিন্তু এর পর এত থানা লুট হলো, এত পুলিশ সদস্যকে হত্যা করা হলো; তারা তো তখন কোনো যুদ্ধ করছিল না, তারা নিরপরাধ ছিল।

এত অস্ত্র কোথায় গেল, সেটিও একটি বড় প্রশ্ন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর যদি কোনো পুলিশ হত্যা, থানা লুট বা অস্ত্র লুট হয়ে থাকে, তবে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।

পুলিশ সদস্যদেরও মানবাধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে। অন্তত রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং বলা; তোমাদের সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখবো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর

৫ আগস্ট পরবর্তী পুলিশ হত্যা ও থানা লুটের বিচার দাবি ফজলুর রহমানের

আপডেট টাইম : ০৫:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬