সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার

কামারখন্দের সড়ক-মহাসড়কে সন্ধ্যা হলেই ডাকাত আতঙ্ক: স্থানীয়রা দুষলেন প্রশাসনকে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 70

আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

আমি শুধু থানার কর্নারের হাটখোলায় গাড়িটা রেখে একটু হাটের ভিতর গেছিলাম এক সেকেন্ডের ব্যাপার। এর ভেতরেই গাড়ি নিয়ে চলে গেছে। থানায় আমরা অভিযোগ করিনি হাট মালিকদের বললাম তারা বলল যে আমরা কি করবো। থানায় ফোন দিয়ে জানিলে তারা বলল যেখান থেকে গাড়ি নিয়ে গেছে সিসি ক্যামেরা আছে কিনা। এই গাড়িই আমার একমাত্র সম্বল পরিবারের ৬ জনকে লালন পালন করি এই গাড়ি দিয়ে আয়ের মাধ্যমে। আমি তো পথে বসে গেছি। না খেয়ে থাকার মত অবস্থা। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ৯২ হাজার টাকা মূল্যের মিশু গাড়ি চুরি যাওয়ার পর দিশেহারা হয়ে এভাবেই কথা বলছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিয়ারা গ্রামের আলম মন্ডল।

বউয়ের জন্য ঘোল কেনার কথা বলে গত ৪ অক্টোবর শনিবার রাত্রি সাড়ে আটটায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন থেকে এক যুবক গাড়িতে উঠে । সেখান থেকে সলপ স্টেশনে গিয়ে ঘোল চিড়া মুড়ি খাওয়াইয়া উপজেলার রায়দৌলতপুর এলাকায় গিয়ে ভ্যানচালক হবিবুর রহমান হবি বেহুশ হয়ে গেলে তার ব্যাটারি চালিত ভ্যান কাছে থাকা নগদ টাকা বাটন মোবাইল ফোন নিয়ে যায় দুষ্কৃতকারী। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে আজ দিশেহারা ।

পুলিশের ডিউটি প্রসঙ্গে কোনাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা বলেন, সন্ধ্যার পরেই এলাকায় ডাকাতি হয়। কোন কার লোক কারা করে পুলিশ ডিউটি থাকলেও কিভাবে এরা করে। আমরা চাই এলাকাটা যেন শান্তি থাকে কোন দুর্ঘটনা যেন না হয় রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে। আমরাও ঢাকা থেকে রাত বিরাতে আসি যদি আমাদের সাথে এ ধরনের ঘটনা ঘটে তাহলে তো সমস্যা। আমরা চাই প্রশাসনের যারা ডিউটিতে থাকে তারা যেন এটা খেয়াল রাখে।

সন্ধ্যার পর ভ্যান পাওয়া যায় না কেন এ প্রসঙ্গে ভ্যান চালক এমদাদুল বলেন, এখান দিয়ে রাতে গাড়ি চালাই টাকা-পয়সা কাইড়া নেয় এই জন্য ভয় পাই। এজন্য সন্ধ্যার পরে গাড়ি চালাই না। আমাদের এলাকার যারা ঢাকায় থাকে তারা রাতে এদিক দিয়ে আসেনা অনেক দূর দিয়ে ঘুরে আসে। আমরা চাই যেন রাস্তাটা নিরাপদ থাকে। রাস্তায় ঠেকাইয়া যাতে টাকা পয়সা কেড়ে না নেয় আমরা যাতে শান্তি মত চলতে পারি আমরা এটা চাই। পুলিশকে তো এদিকে ডিউটি দিতে দেখি না।

উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ মহাসড়কটি জেলার কড্ডার মোড় পার হয়ে নলকা ব্রিজের আগ পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের কিছু অংশ কামারখন্দের ভিতর দিয়ে চলে গেছে। তবে সাম্প্রতিক সময়ে এই মহাসড়ক ও এর সঙ্গে যুক্ত আঞ্চলিক সড়কগুলোতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের ভাষায়, উপজেলার ছোট বড় সকল ফাঁকা সড়কগুলোতে সন্ধ্যা নামলেই বিশেষ করে মফিজ মোড় থেকে নান্দিনা হাটখোলা, সীমান্ত বাজার থেকে বিয়ারা বাজার, আর নলকা মোড় থেকে জামতৈল বাজার জামতৈল স্টেশন মোড় থেকে বলরামপুর, তামাই, দমদমা কড্ডা এই সড়কগুলোর যাত্রী সাধারণ আতঙ্কিত হয়ে চলাফেরা করে । অল্প গাড়ি বা ভ্যান বের হয়, অনেকেই ঝুঁকি এড়াতে দীর্ঘপথ ঘুরে মূল মহাসড়ক ব্যবহার করেন।

কোনাবাড়ি এলাকার হাবু সরকারের পুত্রবধূ গোলাপী বলেন, তালা কেটে আমার শ্বশুরের প্রায় ২ লাখ টাকার মূল্যে গরু চুরি হলো, আমার গরুও গেল। আমরা সাথে সাথে পুলিশকে জানালাম তারা এসে ছবি তুলে নিয়ে গেল তবু কিছু করল না। পুলিশ চাইলে খুঁজে বের করতে পারত।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো। কামারখন্দ আগে চুরি-ছিনতাই অধ্যুষিত এলাকা ছিল। ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা ইতোমধ্যে দুটি টিম দিয়েছি। আমাদের কাছে অভিযোগও তেমন আসে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর

কামারখন্দের সড়ক-মহাসড়কে সন্ধ্যা হলেই ডাকাত আতঙ্ক: স্থানীয়রা দুষলেন প্রশাসনকে

আপডেট টাইম : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫