সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনাকে ফেরানোর শপথ, যুবলীগ নেতাকে গ্রেপ্তার Logo বাংলাদেশের তিন পেসারের জন্য আইসিসির বড় সুখবর Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে

রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্যানচালক জাহের আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও লিফলেট হাতে দাঁড়িয়ে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, শিক্ষক মনিরুজ্জামান মনি এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, ভ্যানচালক জাহের আকন্দ হত্যাকাণ্ডের ৮ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে দুর্বৃত্তদের হাতে ভ্যানচালক জাহের আকন্দ নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাচ্ছে। এমনকি বুধবার সকালে একই উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

শেখ হাসিনাকে ফেরানোর শপথ, যুবলীগ নেতাকে গ্রেপ্তার

রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট টাইম : ০৩:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬