সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ঘটিকায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা৷
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

One thought on “সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপডেট টাইম : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬