সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে নিয়ে ৩ শর্ত পূরণ হলেই খেলতে রাজি পাকিস্তান

ছবি : সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ব্যাপারে শেষ পর্যন্ত অনড় থাকে বাংলাদেশ। ফলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে নিতে বাংলাদেশ অনুরোধ করেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তা মানেনি।

এরপর থেকেই পাকিস্তান তাদের পাশে ছিল। বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসিকে শায়েস্তা করতে ভারত ম্যাচ বয়কটেরও কড়া সিদ্ধান্ত জানায় পিসিবি। এতে বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের অচলাবস্থা তৈরি হয়, যার নিরসন হওয়ার আভাস মিলেছে। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে। আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে। সেই দাবিগুলো হলো : প্রথমত, বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। তৃতীয়ত, ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এই ব্যাপারে আগের অবস্থানেই অনড় রয়েছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি। এখন অপেক্ষা আজকের বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে সেটা দেখার।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

বাংলাদেশকে নিয়ে ৩ শর্ত পূরণ হলেই খেলতে রাজি পাকিস্তান

আপডেট টাইম : ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬