সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ

ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ। ছবি: জনতার কন্ঠ

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানের শীষের প্রচারণায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ এবং ছেলে আবেদ হাসান মাহমুদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা নদীর  ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় গণসংযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাতিজা ও সাবেক পৌর চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশির ছেলে জাভেদ হাসান মাহমুদ। তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদীন মেন্না, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, থানা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, রিকশা ভ্যান ও অটোচালক দলের সদস্য সচিব আশিকুর রহমান রুবেল প্রমূখ।

একই সময়ে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে যুবায়ের আল সেজান, ইয়াসির আরাফাত ইশান, মেরাজ হোসেন মাটি, আসির ইন্তেসার অয়নসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগে দুই চাচাতো ভাই ক্রসবার বাঁধে বেড়াতে আসা মানুষের কাছে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ

আপডেট টাইম : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬