মোঃ শিবলী নোমান
মা ডাকের চেয়ে মধুর
আর কোন ডাকে নাই।
মা ডাকেতে হৃদয়ের মাঝে
শান্তি খুঁজে পাই।
মা ডাকেতে মধু মিশানো
ভীষণ শান্তি লাগে।
কী যে এক শান্তির জোয়ার
মনের মাঝে জাগে।
মা যে আমার চলে গেছে
এই পৃথিবী থেকে।
শান্তি পাওয়া যায়না আর
মা বলে ডেকে।
মা কি নিয়ামত বোঝা যায়
মা হারিয়ে গেলে।
মায়ের মত এমন নিয়ামত
কখনো নাহি মেলে।
মা-বাবা যাদের জীবিত আছে
তাদেরকে বলি ভাই।
জীবিত থাকলে মা-বাবাকে
কদর করি তাই।
এত বড় নিয়ামত আর
পৃথিবীর বুকে নাই।
আল্লাহর দয়ায় আমরা সবাই
এমন নিয়ামত পাই।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















