মোঃ শিবলী নোমান
প্রেমে পড়লে আকাশটাকেওঅতি আপন লাগে।তাকে নিয়ে কত কল্পনাওই আকাশের জাগে।আবেগ ঘন প্রকৃতি যখনমনের মাঝে আসে।সেই প্রকৃতির সবকিছুতেইতার ছবি ভাসে।ওই যে দূর দিগন্ত দেখা যায়আকাশ মিশে গেছে।আকাশ মাটির মিলন মাঝেওসে মিশে আছে।চাঁদের মাঝেও তার মুখটিযেন জ্বলজ্বল করে।সে আছে ওই চাঁদের মাঝেভালোবাসার নীড়ে।ভেসে বেড়ায় তার মুখটিসাগরের নীল জলে।সে যেন দোল খায়ঢেউয়ের তালে তালে।প্রকৃতির ভালোবাসা বলতেআমি তাকেই বুঝি।তাইতো আমি প্রকৃতির মাঝেশুধুই তাকে খুঁজি।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















