নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
প্রেমিকা লাকী খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন পুলিশ কনস্টেবল সেলিম আহমেদ। প্রেমিকা লাকী খাতুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক ব্যবসারও। অবশেষে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রেমিকাসহ জনতার হাতে আটক হলেন তিনি।
১ অক্টোবর (বুধবার) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর ১নং মিলগেট এলাকা এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। অভিযুক্ত পুলিশ সদস্য সেলিম আহমেদ টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে কনস্টেবল দুজনকে থানায় আনা হয়েছে।

রিপোর্টার: 






















