সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অন্ত:স্বত্তা নারীকে মারপিটের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলিমের প্রতিবাদ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫৯৪ জন দেখেছেন

জনতার কন্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গায় জমি দখল নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম সরকার। এ সংক্রান্তে সলঙ্গা আমলী আদালতে দায়ের হওয়া  মামলা ও প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানিয়েছেন তিনি।

বৃস্পতিবার ( ২১ আগষ্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার দাবী করেন, তাকে জড়িয়ে আদালতে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তার বিরুদ্ধে সংঘবদ্ধ একটি সমাজবিরোধী দুষ্কৃতকারীরা গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত।

আব্দুল আলীম সরকার দাবী করেন, মামলায় উল্লেখিত ঘটনার তারিখের কয়েকদিন আগে ও পরে ঢাকায় তার নিজ বাড়িতে ছিলেন। তিনি ফ্যাসিস্ট গণহত্যাকারী নিপীড়নকারী জুলিমবাজ সরকারে দুঃশাসনে নিজে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত নেতাকর্মীদের সাথে পাশে থেকেছেন। ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের পতন হলে ৫ আগষ্টের পর সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের জানমালের যেন কোন ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনরাত নিরন্তর কাজ করেছেন। পৈতৃক জমিজমা ছাড়া ও ব্যক্তিগতভাবে তিনি সফল ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে হিংসা হানাহানি, অপরাজনীতি ও দখল বা চাঁদাবাজির কোন প্রকার অভিযোগ নেই। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার বাদীর বাবা ছিলেন কুখ্যাত জাফর ডাকাত এবং তার ছেলেরা মাদক সেবনকারি ও মাদক বিক্রেতা। এরা সংঘবদ্ধ চক্র,এদের কাজ হচ্ছে সাধারণ ও নিরীহ মানুষের জমিজমা নিয়ে বিরোধ করা,জোরজুলুম করে জমি দখল করা,অপহরণ করে মুক্তিপণ আদায় করা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সলঙ্গা থানার সাবেক সাধারণ আবদুল আলীম সরকার তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার ও এ সংক্রান্ত স্থানীয় পত্রিকা ও নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সুনাম বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি ও ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং দলীয় নেতাকর্মীদের সহ এলাকার মানুষ যেন বিভ্রান্ত না হন তার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য বুধবার (২০ আগষ্ট) জনতার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের নাজমা খাতুন নামে এক নারীকে মারপিটের অভিযোগে তার মা শিরিয়া খাতুন বাদী হয়ে বিএনপি নেতা আব্দুল আলিম সরকারসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এ সংক্রান্ত একটি সংবাদ অনলাইন নিউজ পোর্টাল জনতার কন্ঠ.কম ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্ত:স্বত্তা নারীকে মারপিটের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আলিমের প্রতিবাদ

আপডেট টাইম : ০৯:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫