সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অন্ধকার হৃদয়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৪৮ জন দেখেছেন

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান

 

মনের মাঝের সেই সূর্যটা
কবে ডুবে গেছে।
সেই থেকে মনের ঘর
অন্ধকার হয়ে আছে।

 

হাজার তারা থাকলেও তাতে
হয়না কিন্তু আলো।
আশার তারা হৃদয় আছে
তবুও হৃদয় কালো।

 

কোটি তারা থাকলেও কিন্তু
চাঁদের সমান নয়।
সে বিহীন হৃদয় আমার
আলোকিত নাহি হয়।

 

চাঁদ বিহীন রাতের আকাশ
যেমন অন্ধকার থাকে।
সে যে আমার চাঁদের আলো
কে বুঝাবে তাকে?

 

চাঁদের আলো নিয়ে তুমি
অন্ধকার রেখে গেলে।
এ হৃদয় অন্ধকার করে
কি সুখ পেলে?

 

এমন ভাবেই দিন গুলো
কেটে চলে যাবে।
আলো বিহীন হৃদয়ের ঘর
অন্ধকার হয়ে রবে।

79
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্ধকার হৃদয়

আপডেট টাইম : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান

 

মনের মাঝের সেই সূর্যটা
কবে ডুবে গেছে।
সেই থেকে মনের ঘর
অন্ধকার হয়ে আছে।

 

হাজার তারা থাকলেও তাতে
হয়না কিন্তু আলো।
আশার তারা হৃদয় আছে
তবুও হৃদয় কালো।

 

কোটি তারা থাকলেও কিন্তু
চাঁদের সমান নয়।
সে বিহীন হৃদয় আমার
আলোকিত নাহি হয়।

 

চাঁদ বিহীন রাতের আকাশ
যেমন অন্ধকার থাকে।
সে যে আমার চাঁদের আলো
কে বুঝাবে তাকে?

 

চাঁদের আলো নিয়ে তুমি
অন্ধকার রেখে গেলে।
এ হৃদয় অন্ধকার করে
কি সুখ পেলে?

 

এমন ভাবেই দিন গুলো
কেটে চলে যাবে।
আলো বিহীন হৃদয়ের ঘর
অন্ধকার হয়ে রবে।