অসুস্থ্য নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়ে তাদের পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি-জাসাস-ছাত্রদলের অসুস্থ নেতা-কর্মীদের খবর নিতে ছুটে যান তিনি।
তিনি জেলা বিএনপির নেতা আসলাম তালুকদার, জাসাস নেতা সোহাগ হোসেন, সলঙ্গা থানা বিএনপির নেতা নূর আলম, তাড়াশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম জুয়েলসহ বেশ কয়েক অসুস্থ্য নেতাকর্মীর কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ান। এ সময় অসুস্থ্য নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সহযোগীতার আশ্বাসও দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ আরও কয়েকজন তরুণ নেতা।
দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি মির্জা মোস্তফা জামানের এই সহমর্মিতা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তিনি প্রমাণ করলেন যে শুধু সভা-সমাবেশ বা দলীয় কর্মসূচির মধ্যেই রাজনীতি সীমাবদ্ধ নয়। দলের নিবেদিত প্রাণ কর্মীদের পাশে দাঁড়ানো একজন রাজনীতিবিদের অন্যতম দায়িত্ব।
তার এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় রাজনীতিকে শুধু শক্তিশালীই করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও দলটির প্রতি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। তিনি আবারও প্রমাণ করলেন রাজনীতি ক্ষমতার বলয় নয়, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

নিজস্ব প্রতিবেদক। জনতার কন্ঠ.কম 



















