জনতার কণ্ঠ প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. শামসুল হককে দেখতে তার বাসভবনে গেলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসভবনে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন নেতৃবৃন্দ। এ্যাড. শামসুল ইসলাম প্রায় এক বছর ধরে অসুস্থ্য হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
এ সময় জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, তাইবুল হাসান, জেলা তরুন দলের সাধারণ সম্পাদক
জাকারিয়া সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















