সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অসুস্থ চার কর্মীর পাশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান বাচ্চু

দলীয় চারজন অসুস্থ্য কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে শহরের রেলওয়ে কলোনী মহল্লায় দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে শয্যাশায়ী কর্মীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন।

জানা যায়, বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। শনিবার ভোট চাইতে রেলওয়ে কলোনী মহল্লায় যান। এ সময় তিনি জানতে পারেন ওই মহল্লার চারজন কর্মী দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।

খবর পেয়ে দ্রুত তাদের বাড়িতে ছুটে যান সাইদুর রহমান বাচ্চু।  তাদের অসুস্থতার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন। বিএনপি নেতাকে সামনে পেয়ে অসুস্থ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। অসুস্থ কর্মীদের মধ্যে জাকির হোসেন প্রদীপ ও মনিরুজ্জামান মনি পা ভেঙ্গে দীর্ঘদিন যাবত শয্যশায়ী আছেন। এছাড়াও মুন্নার পায়ের ঘা জনিত কারনে তা পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আরেক কর্মী আব্দুল সেখ নানা রোগ ও বয়স্কজনিত কারণে হাঁটা-চলাফেরা করতে পারছে না। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অসুস্থ চার কর্মীর পাশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান বাচ্চু

আপডেট টাইম : ০৯:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫