সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির উন্নতি হবে। কেউ ভোট প্রতিহত করতে চাইলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার সকালে রাজধানীতে বিজিবির সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজিবি নির্বাচন সংকটকালীন কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

সিইসি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে ইসির।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে।

সীমান্তবর্তী সাতটি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে তারা। ভোটগ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট চার দিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে : সিইসি

আপডেট টাইম : ১২:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫