সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ কসাই

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

প্রতিবেদক, শাহজাদপুর (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঋণের দায় মেটাতে না পেরে গলায় ফাঁস নিয়ে জামাল সরদার নামের ৬০ বয়সী বৃদ্ধ কসাই আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। নিহত জামাল সরদার বাতিয়ারপাড়া গ্রামের মৃত ধনি সরদারের মেঝ ছেলে এবং ঐতিহ্যবাহী তালগাছি হাটে মাংসের দোকান করতেন।

জামালের স্ত্রী এবং এলাকাবাসী জানান, বহু বছর ধরে জামাল সরদার তালগাছি হাটে সম্মানের সাথে ছাগল জবাই করে মাংস বিক্রি করতেন। সন্তান বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে গেলে বৃদ্ধ বয়সেও ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরেই বলছেন, তিনি ঋণ হয়ে পড়েছেন যার দায় মেটাতে পারছেন না। হঠাৎ মঙ্গলবার ভোর ৫টায় ফজরের নামাজ পড়ার জন্য বাহির থেকে অযু করে ঘরে ঢুকে  আরার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে  থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ কসাই

আপডেট টাইম : ০৬:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫