সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১৪

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪ জন দেখেছেন

ডেঙ্গু

স্বাস্থ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১৪ জন। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৭৫, বরিশাল বিভাগে ১১৫ জন, ঢাকা বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন ও রাজশাহী বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৬ জন পুরুষ ও ৯২ জন নারী। এ ছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪ হাজার ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

সূত্র: কালবেলা

ট্যাগ :
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১৪

আপডেট টাইম : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫