সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় হাসান, আব্দুল বাকী ও সোনা মিয়ার নেতৃত্বে বিএনপির শতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে স্থল চর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ মোঃ ছালে,বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, নায়েবে আমীর আব্দুর রাজ্জাক প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















