সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

এনায়েতপুরে ড্রেজারে মিললো বালু ব্যবসায়ীর মরদেহ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার থেকে হাফিজুল ইসলাম (৩০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুল ইসলাম হাফিজ (৩০) একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে।

তিনি প্রায় এক বছর ধরে স্থানীয় রাজনৈতিক নেতারে সঙ্গে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ব্যবসায় জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ড্রেজার শ্রমিকরা জানান, এনায়েতপুর থানার আড়কান্দি ও পাড়া মোহনপুরসহ আশপাশে যমুনার তীর সংরক্ষণ বাধের পাশে কয়েকটি ড্রেজার বসিয়ে প্রভাবশালী চক্র বালুর ব্যবসা করছিল। এর মধ্যে পাড়া মোহনপুরে ইউসুফ মেম্বর, বাবু ভুঁইয়ার সঙ্গে হাফিজুলও বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে আসছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) রাতে ৪ শ্রমিক ও সহযোগী বালু ব্যবসায়ীদের সঙ্গে আড্ডা ও খাওয়া-দাওয়া শেষে ড্রেজারের ভলগেট ইঞ্জিনের নৌকায় ঘুমিয়ে পড়েন হাফিজুল।

সোমবার সকালে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে হাফিজুলের মরদেহ উদ্ধার করে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজ উদ্দিন জানান,  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ আপাতত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এনায়েতপুরে ড্রেজারে মিললো বালু ব্যবসায়ীর মরদেহ

আপডেট টাইম : ০৩:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫