সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

এবার ফুপাতো ভাই এম এ মুহিতের জনসভায় জাভেদ হাসান মাহমুদ

এবার ফুপাতো ভাই সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ মুহিতের নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করলেন জাভেদ হাসান মাহমুদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি।

জাভেদ হাসান মাহমুদ সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী ডক্টর এম এ মুহিতের ছোট মামা সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশীর ছেলে। তার চাচা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী।

জাভেদ হাসান মাহমুদ বেশ কয়েকদিন ধরেই সিরাজগঞ্জ-২ আসনে চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক গনসংযোগ করেন। সোমবার তিনি শাহজাদপুর ফুপাতো ভাইয়ের জনসভায় যোগ দেন।

বিশাল এই নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমি আমার ভাইয়ের জন্য ভোট চাইতে সিরাজগঞ্জ থেকে এসেছি। আপনারা কি জানেন তিনি কেমন মেধাবী। আমি ওনার ছোট ভাই, আমি জানি উনি কতটা মেধাবী। আমার ফুপা ডা. এম এ মতিন পরীক্ষিত, আমার দাদা পরীক্ষিত, আমার চাচা পরীক্ষিত, আমার ভাই পরীক্ষিত সবাই ওনাকে ভোট দেবেন ইনশাল্লাহ।

তিনি বলেন, আমাদের এই যে কচিকাচার মেলা, ওনারা তো জুলাই সনদে সই করলো না, এখন হ্যা কিসের? মানুষকে বোকা বানাবেন না।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মুহিত বলেন, শাহজাদপুরকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে নদীভাঙন রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও দুগ্ধশিল্পের আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙা করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করে একটি আধুনিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

জনসভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ফুপাতো ভাই এম এ মুহিতের জনসভায় জাভেদ হাসান মাহমুদ

আপডেট টাইম : ০৮:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬