সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কবরস্থানে মিলল বস্তাবন্দি একনলা বন্দুক ও পাইপগান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর)  সকাল সোয়া ৯টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে গিয়ে মনু মিজির বাড়ির লোকজন একটি ভাঙা কবরে বস্তাবন্দি ব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হয়ে তারা চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পরে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে দেখা যায়, এর মধ্যে রাখা ছিল দেশীয় তৈরি ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে এগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কবরস্থানে মিলল বস্তাবন্দি একনলা বন্দুক ও পাইপগান

আপডেট টাইম : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫