শিক্ষার্থীদের মেধাবিকাশের লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব মুখর পরিবেশ দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় উপজেলার ২১টি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৯৪৪জন শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই চার বিষয়ের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সেলিনা খাতুন বলেন, যেখানে আমাদের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারিভাবে বৃত্তি পরীক্ষা দিতে পারল না সেখানে আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই যে বৃত্তি পরীক্ষা উৎসব পরিবেশে দিতে পারছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, বিগত সালগুলোতে বৃত্তি পরীক্ষা উঠানোর পরে শিক্ষার্থীদের পড়ান পড়াশোনা একদম স্থবির হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি সেই স্থবিরতাকে কাটিয়ে নতুন উদ্যমে নতুন করে পড়াশোনার দিকে বাচ্চাদেরকে ধাবিত করার জন্য কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা।
কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম লিটন বলেন, সকল শিশুই বাংলাদেশের শিশু সকল শিশুরই বৃত্তি পরীক্ষা দেওয়ার সমান অধিকার রয়েছে। কিসের কিন্ডারগার্টেন, সরকারি কিসের বেসরকারি সকল শিশুরই পরীক্ষা দেওয়ার সম অধিকার রয়েছে। এখন সরকার যেহেতু আমাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার চিন্তা ভাবনা নিয়েছে । আমরা বেসরকারি যে কোন শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা নেব।
সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সমন্বয়ক বরকতুল্লাহ বলেন, আমরা ছেলেমেয়েদের মেধাবিকাশের জন্য অনেক উন্নয়ন স্ব-উদ্যোগে করে থাকি যেটা আসলে সরকারিভাবে স্বীকৃতি নেই এটা খুবই দুঃখজনক ব্যাপার। করোনা পরবর্তীতে এ বছর সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ বেসরকারি শিক্ষার্থীদের বাদ রেখেছিল। এক পর্যায়ে এটা নিয়ে আমরা আন্দোলন করি এরপর কোর্ট থেকে সেটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এর পরিপেক্ষিতে বাচ্চাদের মেধাবিকাশের লক্ষ্যে একটা প্রতিযোগিতামূলক শিক্ষা চালু উদ্যোগে অ্যাসোসিয়েশনের মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।সেখানে কামারখন্দ উপজেলা অনন্য।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম। 




















