সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
নোয়াখালীতে

কিশোর গ্যাংয়ের হাতে যুবকের নির্মম হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের হাতে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্দার বাড়ির সামনে ঘটে এই নৃশংস ঘটনা। নিহত ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (২৫) চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে বলি তার বড় বোনের অসুস্থ মেয়েকে দেখতে যায়। ফেরার পথে মান্দার বাড়ির দরজায় পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা ১৫–২০ জন কিশোর গ্যাং তাকে সিএনজিতে কোপ দিয়ে আঘাত করে। পরে সে সিএনজি থেকে পড়ে গেলে তারা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব জানান, তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হলে বলি ও তার সহযোগীরা তাকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে বলিকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং নিহতের কথিত আড্ডাস্থলে হামলা চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিহতের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫–৭টি মামলা রয়েছে। এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনঅসন্তোষে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।
79
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে

কিশোর গ্যাংয়ের হাতে যুবকের নির্মম হত্যা

আপডেট টাইম : ০১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫