সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৪ জন দেখেছেন

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মো. আমির হোসেন রাজু (২৯) এবং চান্দিনা পৌর এলাকার আবুল কালাম (৩০)।

মামলার এজাহারে ভিক্টিমের স্বামী (২৫) উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। আসামি রাজু তার পূর্বপরিচিত এবং এক সময় তাকে জামিনে সহযোগিতা করেছিলেন। পরে রাজু তাদের একটি ভাড়া বাসা ঠিক করে দেন। সেখানে আসা-যাওয়া করতেন তিনি।

আরও উল্লেখ করেন, গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আসামি আবুল কালাম প্রথমে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরের দিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে দেয় এবং গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ৪ অক্টোবর চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫