সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

খাজা এনায়েতপুরী (রহ:) তৃতীয় গদিনশীন পীর নুহ মিয়ার ইন্তেকাল

খাঁজা এনায়েতপুরী (র;) এর মাজার। ইনসেটে হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া

উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ছাহেবের তৃতীয় আওলাদ ও “বিশ্ব শান্তির মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া (১০৩) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে তিনি মহান আল্লাহপাকের ডাকা সাড়ে দিয়ে ইন্তেকাল করেছেন। বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে তাঁর নামাজে জানাযা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে তাকে দাফন করা হবে।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এঁর ৫ ভাই ৫ বোনের মধ্যে হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুরপাক। পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার, অল্প নির্দার জীবন ব্যবস্থা অনুসরন করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা পিতার লাখ-লাখ ভক্ত অনুরাগীকে আল্লাহর ইসলামের আলোর দেখানো পথ অনুসরনে তিনি আজীবন ভুমিকা রেখে গেছেন বলে মনে করেন ভক্ত আশেকান জাকেরগন।
83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খাজা এনায়েতপুরী (রহ:) তৃতীয় গদিনশীন পীর নুহ মিয়ার ইন্তেকাল

আপডেট টাইম : ০১:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫