সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিলিতে পৌর বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরের হিলি হাকিমপুর পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় পৌর বিএনপি’র নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ​দলীয় নেত্রীর সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
​উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহেদুর রহমান-সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন৷
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিলিতে পৌর বিএনপির দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৬:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫