সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষ প্রতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের মনসুমী গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের ধানের শীষ প্রতিক নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি বিদ্যুৎমন্ত্রী থাকতে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। এলাকার উন্নয়নের জন্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সোহেল আক্তার, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর হাসান তালুকদার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার: 



















