শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকায় ধানের শীষ ও ফুটবল প্রতীকের প্রার্থীর মধ্যে আজকের সংঘর্ষের ঘটনায় গজারিয়া প্রেসক্লাবে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-০৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এর সংবাদ সম্মেলন করে।
এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ- ০৩ সংসদীয় আসনে বিএনপি সর্মথিত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনা স্থানীয় গোষ্ঠীগত অর্ন্তদ্বন্ধ, কিছু ষড়যন্ত্রকারী এই ঘটনাকে পুঁজি করে ধানের শীষের জোয়ারকে রহিত করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের এজেন্ডা নির্বাচনী পরিবেশ নষ্ট করার।
তিনি আরও বলেন,আজকে মোল্লাকান্দিতে আমার কোন কর্মসূচি ছিলো না যে ধরনের সংঘর্ষ কর্মকান্ড আজকে সেখানে ঘটেছে আমি বা আমার দলের এমন কোন কাজের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। সারাদেশে ধানের জোয়ার, আমি চাই আমার নির্বাচনী আসনে লেভেল প্লেয়িং ফিল্ড, জনতা এখানে যেই রায় দিবে আমি তা মাথা পেতে নিবো।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















