গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জানুয়ারী) বিকাল ৫ ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: কামরুজ্জামান রতন এর বাড়িতে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবেরচর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রফেসার আ: সাত্তার, মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক সরকার, উপজেলা জাসাস সভাপতি মো. সোলায়মান প্রধান,ভবেরচর কলিম উল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান টিপু, আবু বক্কর,ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. দাইয়ুম প্রমুখ।
শোক সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন লক্ষীপুর দক্ষিন পাড়া বড় মসজিদের পেশ ইমাম মুফতি নাজমুল হাসান।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















