মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন পর ভাই বন্ধুদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামে এই পূর্ণমিলনীতে অংশগ্রহণ করেন গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক ভাই-বন্ধু।
অনুষ্ঠানে ভাই বন্ধু ছাড়াও অংশ গ্রহণ করেন স্থানীয় বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, মো:সিরাজুল ইসলাম পিন্টু,এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক,আসলামুজোহা চৌধুরী তপন,নাজির শিকদার,কে এম জালাল রীমু,আক্তারুজ্জামান শিকদার প্রমুখ।
সংগঠনের উদ্যাক্তা আসাদুজ্জামান টিপু, সোলায়মান প্রধান জানান,উপজেলা ব্যাপী এই ভাই বন্ধু গ্রুপটি দীর্ঘ ২যুগেরও বেশী সময় যাবৎ একে অন্যের পাশে থাকে,দীর্ঘ দিন পর আজ সকল বন্ধু-বান্ধব একসাথে হয়ে আনন্দ উল্লাস করছেন, যা গজারিয়া ব্যতিক্রম।
দিনব্যাপী অনুষ্ঠানে ভাই বন্ধুরা আনন্দ মুখর পরিবেশে হাসি,আড্ডা আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে দিনটা কাঁটান।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















