সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

গায়ক থেকে অভিনেতা: নতুন রূপে হৃদয় খানের চমক

হৃদয় খান I ছবি: সংগৃহীত

সংগীতের সুরে যে হৃদয় খান দীর্ঘদিন ধরে শাসন করেছেন শ্রোতাদের মন, এবার সেই পরিচিত সুরের পাশাপাশি একেবারে নতুন মঞ্চে তার আবির্ভাব। এবার গায়ক থেকে অভিনেতা হয়ে রীতিমতো চমক দিলেন হৃদয় খান। প্রকাশ পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে প্রথমবারের মতো মুখ্য চরিত্রে দেখা গেল এই জনপ্রিয় সংগীতশিল্পীকে। অভিনয়ের এই নতুন যাত্রায় তার সঙ্গী হয়েছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা। সব মিলিয়ে ভিন্ন এক হৃদয় খানের সঙ্গে পরিচিত হওয়ার অপেক্ষা দর্শকদের।

জানা যায়, প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’। গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।

এই স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কিভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না।

হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প।

নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’

শর্ট ফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন। শর্ট ফিল্মে হৃদয় খান, মোনালিসা ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন। আর এই স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ করলেন জনপ্রিয় গায়ক হৃদয় খান।

83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গায়ক থেকে অভিনেতা: নতুন রূপে হৃদয় খানের চমক

আপডেট টাইম : ১২:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬