সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় মুখ, অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৭ অক্টোবর রাতে অসুস্থতা বোধ করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

বর্তমানে অভিনেতা হাসান মাসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খানিকটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তবে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে যে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

হাসান মাসুদ টেলিভিশন নাটকে তার সাবলীল অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একের পর এক হিট নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

দীর্ঘদিন ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন। তার এই ফিরে আসায় ভক্তরা আনন্দিত হলেও, হঠাৎ অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।

অভিনেতার অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

আপডেট টাইম : ০৫:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫