সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ – ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই গণসমাবেশের আয়োজন করা হয়।
শনিবার  (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত এম পি প্রার্থী ও সাবেক এমপি হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  বাংলাদেশে এক মাত্র দল জাতীয়তাবাদী বিএনপি দল। ভারত পানি বন্ধ করে দিবে পিয়াজ বন্ধ করে দিবে সীমান্তে মানুষ হত্যা করবে  এই দাদাগীরী আর দেখতে চাই না। এই ফ্যাসিস্ট  হাসিনা আপনাদের মিথ্যা মামলা দিয়েছে। তাকে আর এই দেশে ডুকতে দিবে না আপনারা। পরে তিন আসনের এমপি মনোনীত পার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন।
 চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী হারুন অর রশিদ বলেন, “পদ্মা নদী একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”
 চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র  মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”
 চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলাম বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে। এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৯:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫