সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জাকির নায়েক-আজহারির সাক্ষাৎ, উপহার হিসেবে মিলল বিশেষ আতর

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি। সাক্ষাৎ শেষে জাকির নায়েকের কাছ থেকে ‘বিশেষ আতর’ উপহার পান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায়লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন। দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’

প্রসঙ্গত, ‘কিসওয়াতুল কাবা’ আতর হলো পবিত্র কাবা শরিফের গিলাফে (কিসওয়াহ) যে বিশেষ সুগন্ধি ব্যবহার করা হয়, তার আদলে তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম আতর।

একই দিনে ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

এক পোস্টে এ তথ্য জানিয়ে আহমাদুল্লাহ লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি ভার্সন।’

উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে।

যদিও জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জাকির নায়েক-আজহারির সাক্ষাৎ, উপহার হিসেবে মিলল বিশেষ আতর

আপডেট টাইম : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬