বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) সিরাজগঞ্জ জেলা শাখার অধীনে তাড়াশ উপজেলা (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম (জুয়েল) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রাশিদুল ইসলাম।
দলীয় সূত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ইঞ্জি. মোঃ আশরাফুল ইসলাম (জুয়েল) দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাইবার প্ল্যাটফর্মে দলের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত কর্মকাণ্ডে পরিচিত একটি নাম।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে তাড়াশ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলীয় বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















