সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা Logo ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় নিহত ৩

জামায়াতে যোগ দিলেন বিএনপির তিন নেতাকর্মী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ জন দেখেছেন

জামায়াতে যোগ দিলেন বিএনপির তিন নেতাকর্মী। ছবি: জনতার কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
জামায়াতে ইসলামীতে যোগ দিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের সাবেক মেম্বরসহ তিন বিএনপি নেতাকর্মী।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য মাসুদ রানার নেতৃত্বে তিন নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
মাসুদ রানা বলেন, “আমরা অনেক দিন ধরেই জামায়াতে ইসলামীর কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। তাদের আমল-আখলাক, চরিত্র, নীতি-নৈতিকতা অন্য যেকোনো সংগঠনের চেয়ে শ্রেষ্ঠ। তাই সত্য ও ন্যায়ের পথে থাকতে আমরা জামায়াতের সহযোগী ফরম পূরণের মাধ্যমে এই দলে যোগ দিয়েছি।”
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর থানা সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমান। তিনি যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “আল্লাহ যদি কবুল করেন, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা এইচআরডি সম্পাদক মাওলানা মো. শাফিউল ইসলাম শাফি, ইউনিয়ন আমির ডা. মাওলানা মো. নজরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. বাদশা আলম, এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নুর আলম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই যোগদানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ বলছেন, রাজনীতি তো মানুষের আদর্শগত অবস্থান প্রকাশের মাধ্যম, তাই আদর্শগত কারণে দলবদল অস্বাভাবিক কিছু নয়। আবার কেউ কেউ মনে করছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে।
সব মিলিয়ে শাহানগাছা ইউনিয়নে বিএনপির কর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’

জামায়াতে যোগ দিলেন বিএনপির তিন নেতাকর্মী

আপডেট টাইম : ০৬:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫