সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে : রফিকুল ইসলাম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৫ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন, তার দল সরকারে এলে কাদিয়ানিদের (আহমদিয়া সম্প্রদায়) আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করা হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম খান বলেন, ‘যদি দেশের জনগণ আমাদের নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আগামী দিনে বাংলাদেশে কাদিয়ানিদের আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করা হবে।’

খতমে নবুওয়তের আকিদা তুলে ধরে জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী।

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী। এরপরে আর কোনো নবী নেই। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম।’
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।

আসুন, আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি।’

78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে : রফিকুল ইসলাম

আপডেট টাইম : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫