সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে !

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮ জন দেখেছেন
হাসান আলী হাকিমপুর (দিনাজপুর) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
দিনাজপুরের হাকিমপুরে টাকা দিতে অস্বীকার করায় মাকে পিটিয়ে হত্যা করলো মানসিক ভারসাম্যহীন ছেলে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত নুরভানু বেগম (৫০) ওই গ্রামের মো. আলম সরকারের স্ত্রী। এই ঘটনায় ছেলে ওয়াজেদকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মো. আলম সরকারের মেজ ছেলে ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করেন। কিন্তু বগুড়ায় নেওয়ার পথে বিকালে নুরভানু বেগম মারা যান।
নিহতের স্বামী মো. আলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়ে ছিল। আলম সরকারের ভাষ্য, “আমার ছেলেটা মানসিক ভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এ খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়ে ওয়াজেদকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা করলো ছেলে !

আপডেট টাইম : ১১:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫