সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টিসিবি কার্ডধারীদের তালিকায় বড় পরিবর্তন, বাদ ৫৯ লাখ অযোগ্য ব্যক্তি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পণ্যের সাপ্লাই চেইনে এখনো স্থিতিশীলতা তৈরি করা সম্ভব হয়নি। ফলে উৎপাদন ও খুচরা মূল্যের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, তা মেনে নেওয়া কঠিন।’

টিসিবি কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবির কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা পণ্য পাওয়া থেকে বাদ না পড়েন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এ সেবা আরও সহজ করা হবে।’

ডিলার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টিসিবি কার্ডধারীদের তালিকায় বড় পরিবর্তন, বাদ ৫৯ লাখ অযোগ্য ব্যক্তি: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬