সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত Logo ভালোবাসা দিবসে নদী-নিজামের নতুন গান ‘না যেও না’ Logo পাকিস্তান ম্যাচের আগে টিম হোটেলে বান্ধবীর সঙ্গে হার্দিক, অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া Logo ইরানে হামলার জোর সম্ভাবনা, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র Logo তারেক রহমানের কণ্ঠে জাতীয় ঐক্যের ডাক Logo আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ Logo সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী প্রার্থী ভিপি আয়নুল হককে মন্ত্রিসভায় চান স্থানীয়রা Logo লক্ষ্মীপুরে ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, তালিকায় আছে হেভিওয়েটরাও Logo জামায়াত অফিসে বিএনপির বিজয়ী এমপি, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী Logo জামায়াত আমিরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ট্রাম্প নতুন জাতিসংঘ গড়ছেন বলে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্টের

ছবি : সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘নতুন জাতিসংঘ’ বানাতে চাইছেন। ট্রাম্পের প্রস্তাবিত সংস্থার নাম ‘বোর্ড অব পিস’। খবর এএফপির।

শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, ট্রাম্পের এ পরিকল্পনা জাতিসংঘকে সংস্কার করার বদলে নিজের নিয়ন্ত্রণে নতুন সংস্থা বানানোর চেষ্টা চলছে।

খবর অনুযায়ী, এই সংস্থায় স্থায়ী সদস্য হতে হলে ১০০ কোটি ডলার দিতে হবে। এর চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। এজন্য অনেক দেশের নেতা, লুলাসহ এ সংস্থায় যোগ দিতে চাননি।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। সেখানে ১৯ দেশের নেতা ও প্রতিনিধি প্রথমে সই করেন।

লুলা বলেন, বর্তমান সময়ে বিশ্বের অনেক দেশ শক্তি দেখানোর চেষ্টা করছে, যা বিপজ্জনক। তিনি বহুপাক্ষিক সহযোগিতা ও জাতিসংঘের গুরুত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

এক দিন আগে লুলা চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোনালাপে শি জিনপিং জাতিসংঘের মূল ভূমিকা বজায় রাখার পরামর্শ দেন।

লুলা আরও বলেন, এই নতুন সংস্থা প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে। কিন্তু ভবিষ্যতে এর ক্ষমতা ফিলিস্তিনের বাইরেও হতে পারে। এটি জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

ফ্রান্স ও যুক্তরাজ্যও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে। ফ্রান্স বলেছে, জাতিসংঘের নিয়ম ও আন্তর্জাতিক শর্তের সঙ্গে সংস্থার নিয়ম মেলে না।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

ট্রাম্প নতুন জাতিসংঘ গড়ছেন বলে মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্টের

আপডেট টাইম : ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬