সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তাড়াশে ঝড়ো হাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, দিশেহারা কৃষক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৪ জন দেখেছেন
তাড়াশ প্রতিনিধি, জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি খাত।
 শনিবার (১ নভেম্বর) ভোর থেকেই দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। নুয়ে পড়েছে মাঠের পর মাঠ আমন ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা।
‎স্থানীয়রা জানান, ধানের শীষ বের হয়েছে মাত্র কিছুদিন আগে, কিন্তু এখনো চাল পুরোপুরি পুষ্ট হয়নি। এমন অবস্থায় প্রবল হাওয়া ও বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় চিটা হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎মাধাইনগর ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান বলেন, “এই ধান ছিল আমাদের শেষ ভরসা। পোকার আক্রমণে এমনিতেই খরচ বেড়ে গিয়েছিল। এখন ঝড়-বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেল। হাতে যা ছিল, তাও গেল—এ ক্ষতি কীভাবে সামলাবো?”
‎উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, নুয়ে পড়া ধানক্ষেতে জমে আছে হাঁটুসমান পানি। কোথাও জমির মালিকরা পানি সেচে তোলার চেষ্টা করছেন, কেউ আবার চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে নিঃশব্দে হাহাকার করছেন।
‎তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ায় শত শত বিঘা জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।
‎উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, “আমন ধানের শীষ এখনো কোমল অবস্থায় রয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে অনেক ধান মাটিতে লুটিয়ে পড়েছে, এতে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের আমরা দ্রুত পানি নিষ্কাশন ও ফসল রক্ষার পরামর্শ দিচ্ছি।”
‎হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে তাড়াশের কৃষকদের মধ্যে নেমে এসেছে গভীর হতাশা। তাদের মতে, একের পর এক দুর্যোগে ফসল চাষ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে ঝড়ো হাওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছে আমন ধান, দিশেহারা কৃষক

আপডেট টাইম : ০৭:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫