সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

তাড়াশে ধানের শীষের প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভি.পি আয়নুল হকের ধানের শীষ প্রতীকের সমর্থনে তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নে গুড়পিপুল গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৩১ জানুয়ারি) দেশিগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুড়পিপুল গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
‎উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রবীণ নেতা আব্দুস ছামাদ। সহ-সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ।
‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাঁরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী ভি.পি আয়নুল হক’কে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান,ও ভোট প্রার্থনা করেন।
‎উঠান বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে ধানের শীষের প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬