সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রামের জয় কুমার (২০) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার দেশীগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত জয় কুমার একই এলাকার পরিমলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ০৮ নং দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী জ্ঞানেন্দ্রনাথ বসাক।
নিহত জয় কুমারের বাবা পরিমল জানান, “আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। শনিবার দুপুরে খাবার দিতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি ঘড়ের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।”
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায়,পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















