বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা আইনজীবী সমিতি ভবনের আব্দুল্লাহ আল মাহমুদ লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মো. শরিফুর হায়দার (রফিক সরকার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজসহ বিএনপি নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















