প্রতিবেদক হাকিমপুর (দিনাজপুর):
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে টমেটো বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে তিন বছর পর আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথমদিন ২৮ টন টমেটো আমদানি হয়েছে। প্রতিকেজি টমেটো শুল্কসহ আমদানি খরচ গুনতে হচ্ছে ৬১ টাকা।
আমদানিকারক এনামুল হক বলেন,দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের নাসিক রাজ্য থেকে এসব টমেটো আমদানি করা হচ্ছে। বন্দরে প্রতিকেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরো বেশি পরিমাণ আমদানি করা হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন,আজ হিলি স্থলবন্দর দিয়ে এক ট্রাকে ২৮ টন টমেটো আমদানি হয়েছে। আমদানিকৃত এসব টমেটো ৫০০ ডলারে শুল্কায়ণ করা হচ্ছে। যেহেতু টমেটো কাঁচাপণ্য তাই দ্রুত ছাড়করণে আমদানিকারককে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।
হিলি উদ্ভিদ সংগোনিরোধের তথ্যমতে, ২০২২ সালের ৬ই আগস্ট সবশেষ এই বন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল।

রিপোর্টার: 






















