নাটোর জেলা প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো। কারণ আমরা বিশ্বাস করি যখনই কোন হিন্দু সম্প্রদায়ের পূজা আসে, সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা, এই পূজা যখনই আসে তারা তখনই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাইকে ভয় দেখায় জঙ্গি হামলা হবে। অথচ দেশে কোন জঙ্গি নেই। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই- ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা বিএনপি নেতাকর্মীরা সকল সম্প্রদায়ের পাশে আছি। আপনাদেরকে আশ্বস্ত করছে আমাদের নেতা তারেক রহমান, তিনি নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। আপনাদের যান-মাল রক্ষা করবে বিএনপি।
শুক্রবার দুপুরে শহরের আলাইপুরস্থ বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সস্পাদক সুব্রত সরকার, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মিরা।

রিপোর্টার: 



















