মোঃ শিবলী নোমান
মেঘে ঢাকলে নীল আকাশও
হয়ে যায় কালো।
সূর্যটাও মেঘের আড়াল হলে
হারায় তার আলো।
আমার মনের নীল আকাশ
মেঘে ঢেকে আছে।
এমনটাই যেন মনে হচ্ছে
আজ আমার কাছে।
মেঘ দিয়ে নীল আকাশকে
ঢেকে দেয়া যায়।
মনের আকাশ মেঘে ঢাকলেও
স্মৃতি ভেসে রয়।
মেঘে ঢাকা মনের আকাশে
স্মৃতি জ্বলজ্বল করে।
ভেসে ওঠে তার স্মৃতি
মনের আকাশের তরে।
বৃষ্টি হলে সেই আকাশ
মেঘ মুক্ত হয়।
হৃদয়ের আকাশ চোখের জলেও
মুক্ত হবার নয়।
গভীর রাতে চাঁদ যেমন
একা জেগে থাকে।
হৃদয় আকাশে চাঁদের মতই
দেখতে পাই তাকে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















