সিরাজগঞ্জ তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেছেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আরেকটি গোষ্ঠী মাঠে নেমে হাসিনার মতো ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সকল দেশপ্রেমিক মানুষকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুড়পিপুল (ছয়ঘাটি) এলাকায় গণসংযোগকালে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। জনগণের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবে।
সেই সঙ্গে কৃষকদের জন্য দেওয়া হবে পারিবারিক কার্ড। এর মাধ্যমে কৃষক সঠিক মূল্যে সরকারের কাছে পণ্য বিক্রি করতে পারবে এবং সুলভ মূল্যে সার, কীটনাশক ও বীজ করতে ক্রয় করতে পারবে।
নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
সভায় ০৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আঃ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন-আহবায়ক নুর ইসলাম,দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ, দেশীগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম,দেশীগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক মোজাফফর হোসেন,দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন,সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















