মোঃ শিবলী নোমান
নতুন বছরে নতুন করে
নতুন চিন্তা করি।
আর জীবনটাকে সুন্দর করে
সুন্দর মত গড়ি।
মনের মধ্যে দেশ প্রেম
যেন সবার থাকে।
দেশের জন্য কাজ করি
দেশ মাতৃকার ডাকে।
পুরাতনকে পিছনে ফেলে
নতুন স্বপ্ন দেখি।
যেন মোদের দেশকে দেখলে
জুড়ায় মোদের আখি।
নতুন বছরের শপথ মোদের
এমন হতে পারে।
সবাই মোরা কাজ করব
এই দেশের তরে।
সবার মনের চিন্তাভাবনা
সুন্দর হতে হবে।
সকলে মিলে দেশকে মোরা
ভালোবাসবো তবে।
ভাগ্যের পরিবর্তন করতে হবে
শুধু শ্রম দিয়ে।
মোরা গর্ব করতে পারি যেন
এই দেশকে নিয়ে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 




















