সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নদীর পাড় রক্ষায় রায়গঞ্জে ৬ ঘণ্টার অভিযান, এক জনের জেল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টপসয়েল কর্তন ও নদীর পাড় বিনষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে টানা ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার ( ৩১ জানুয়ারি) উপজেলার কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ, রামেশ্বরগাতিসহ বিভিন্ন নদী ও খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময়ে অভিযানের খবর পেয়ে অন্যান্য পয়েন্টে জড়িতরা পালিয়ে গেলে ঘটনাস্থলেই অবৈধভাবে ব্যবহৃত ৪টি মাটি কাটার ভেকু মেশিন ও ৩টি ট্রাক অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের আঁধারে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রি এবং নদীর পাড় ভেঙে মাটি উত্তোলন করে আসছিল। এতে একদিকে কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছিল, অন্যদিকে নদীভাঙন বেড়ে পরিবেশ ও জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে যন্ত্রপাতি জব্দ করা হবে।
এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে এবং নদী ও কৃষিজমি রক্ষা সম্ভব হবে।
78
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীর পাড় রক্ষায় রায়গঞ্জে ৬ ঘণ্টার অভিযান, এক জনের জেল

আপডেট টাইম : ০৭:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬